
মধ্যরাতে রাজধানীর সচিবালয়ের পাশে মেট্রোরেল স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী রাত পৌনে ৩টার দিকে বিস্ফোরণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে।
আশরাফ আলী জানায়, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র:
১। মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/3xkbn23n


