গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭ ফিলিস্তিনি শহীদ

0
0

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর, শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় আরও সাত ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এসব হামলায় নারী ও শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র।

সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার পশ্চিম গাজা সিটির আল-শিফা হাসপাতালের সংলগ্ন এলাকায় ডক্টরস উইদাউট বর্ডারসের (MSF) কার্যালয়ের কাছে বেসামরিক লোকজনের একটি সমাবেশ লক্ষ্য করে বিমান হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে দুই ফিলিস্তিনি শহীদ হন। তাদের মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হলে সেদিন সকাল থেকে গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা সাতজনে পৌঁছায়।

এর আগে উত্তর গাজার বির আল-নাজা এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি শহীদ এবং অন্য একজন আহত হন। একই দিন জাবালিয়া এলাকায় বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন। ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে দক্ষিণ গাজার রাফাহ শহরের আল-মাওয়াসি এলাকায় ফিলিস্তিনিদের একটি সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় আরও তিনজন শহীদ হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া শুক্রবার খান ইউনিসের আল-মাসলাখ ও হামাদ সিটি এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের গুলিতে একজন নারীসহ অন্তত তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসের পূর্ব ও মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণের পাশাপাশি কামানের গোলাবর্ষণ করা হয়েছে। মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলেও কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২৬ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর হামলায় ১ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি শহীদ এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র :
1. 7 Palestinians killed, several injured in Israeli attacks across Gaza
– https://www.aa.com.tr/en/middle-east/7-palestinians-killed-several-injured-in-israeli-attacks-across-gaza/4140045

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে পালালো আওয়ামী সন্ত্রাসীরা