কিস্তির টাকা না পাওয়ায় অসুস্থ নারীর ছাগল নিয়ে গেল এনজিওকর্মী

0
74

কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে গেছে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মী। রোববার (২ মার্চ) সকালে নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফাতেমা বেগম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি হাদির মোড়ে সবজি বিক্রি করেন। এর জন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ইতোমধ্যে চার হাজার টাকা শোধ করেছেন। সম্প্রতি দুর্ঘটনায় তিনি কোমরে আঘাত পেয়েছেন। সবজি বিক্রি করতে পারছেন না। ফলে দুটি কিস্তি দিতে পারেননি। তাই তার বাড়ি থেকে ছাগল নিয়ে গেছে ওই কর্মী।

তিনি আরও জানিয়েছেন, রোববার সাহরি খেয়ে পাশে বোনের বাড়িতে ঘুমাচ্ছিলেন। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে তার বাড়িতে আসে। তাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল ধরে নিয়ে চলে যায় ওই কর্মী। ছাগলটি তার নিজের না। রিসা বেগম নামে এক নারীর এই ছাগলটি তিনি আধাআধি হিসেবে পুষতেন।


তথ্যসূত্র:
১. কিস্তির টাকা না পেয়ে ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী
-https://tinyurl.com/7bnspt43

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবকের চোখ তুলে নিল ও পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধদ্রুত অভিযোগ নিষ্পত্তিতে সাফল্য দেখাচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান