মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবকের চোখ তুলে নিল ও পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

0
80

নাটোরের বড়াইগ্রামে মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় এক যুবককে অপহরণ করে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার ডান চোখ উপড়ে ফেলে এবং পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে সেনাবাহিনীর সহায়তায় থানায় সোপর্দ করা হয়েছে।

রবিবার (২ মার্চ) ভোরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উত্তরপাড়া এলাকা থেকে কিশোর গ্যাংয়ের নেতা আশরাফুল ইসলাম মুন্না (২০)-কে আটক করে সেনাবাহিনীর নাটোর ক্যাম্পের একটি বিশেষ টিম।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বড়াইগ্রামের রাজাপুরে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে রুবেল হোসেন (২৩)-কে কিশোর গ্যাংয়ের ৭-৮ জন সদস্য তুলে নিয়ে যায়। তারা মুলাডুলি এলাকায় নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করে এবং ছুরি দিয়ে তার ডান চোখ উপড়ে ফেলে ও ডান পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


তথ্যসূত্র:
১. মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে তুলে নিয়ে কাটা হয় রগ, তোলা হয় চোখ
– https://tinyurl.com/datkpmxz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ বিলের কপিতে পলাতক খুনি হাসিনার নামে স্লোগান; ক্ষুব্ধ এলাকাবাসী
পরবর্তী নিবন্ধকিস্তির টাকা না পাওয়ায় অসুস্থ নারীর ছাগল নিয়ে গেল এনজিওকর্মী