দ্রুত অভিযোগ নিষ্পত্তিতে সাফল্য দেখাচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

0
84

শরীয়াহ আইন কার্যকর থাকায় দ্রুত অভিযোগ নিষ্পত্তিতে সাফল্য দেখাচ্ছে তালিবান নেতৃত্বাধীন ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

গত ২ মার্চ সৎ ও মন্দ কাজের আদেশ-নিষেধ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে গত ফেব্রুয়ারি মাসে তাদের কাছে দাখিলকৃত অভিযোগের একটি মাসিক প্রতিবেদন প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা সাইফুল ইসলাম খাইবারী হাফিযাহুল্লাহ জানান, ‘আমাদের কাছে ফেব্রুয়ারি মাসে ১,১৮৫টি অভিযোগ এসেছে। আল্লাহর ইচ্ছায় এগুলোর মধ্যে ৮৫০টিই সমাধান করা হয়েছে। বাকি অভিযোগগুলো সমাধানের জন্য অধিকতর পর্যালোচনা ও তদন্ত চলমান রয়েছে।’

এর আগে, জনগণের অভিযোগ ও অনুরোধ দ্রুত গ্রহণের লক্ষ্যে ফ্রি কল সেবা চালু করেছিল মন্ত্রণালয়। গত আগস্টে ২০২৪ বার্ষিক প্রতিবেদনে মন্ত্রণালয়ের ‘অনুরোধ ও অভিযোগ শ্রবণ’ বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘১৯১’ ফ্রি কল সেবা এই ইমার্জেন্সি নম্বরে গত ১ বছরে ৯ হাজার ৮০৮টি অভিযোগ এসেছে। যার প্রায় ৫৭ শতাংশই নিষ্পত্তি করেছে সৎ ও মন্দ কাজের আদেশ-নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। নিষ্পত্তিকৃত অভিযোগের সংখ্যা ৫ হাজার ৪৯৬টি।

একই সময়ে ১ হাজার ৩১৩টি পারিবারিক শত্রুতাও নিষ্পত্তি করা হয়। এ বিষয়ে বলা হয়, আল্লাহর কৃপায় পরিবারগুলোর শত্রুতা বন্ধুত্বে রূপান্তর করতে সক্ষম হয়েছে সৎ ও মন্দ কাজের আদেশ-নিষেধ বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া, পূর্ণাঙ্গ বার্ষিক প্রতিবেদনে দেখা যায় যে অভিযোগের প্রায় ৭৮ শতাংশই সমাধান করেছে সৎ ও মন্দ কাজের আদেশ-নিষেধ বা আমর-নাহী মন্ত্রণালয়। বাকি ১২ শতাংশ অভিযোগ বাদী-বিবাদীদের জমির নথিগত জটিলতা সহ অন্যান্য কারণে দ্রুততম সময়ে সমাধান সম্ভব হয়নি। এর মধ্যে কিছু অভিযোগ এখনও পুনর্বিবেচনাধীন।

সাধারণ আফগান নাগরিকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান সরকার দ্রুততম সময়ে তাদের সমস্যার সমাধান করছে। এমনকি সরকারের নিকট অভিযোগ, অনুরোধ ও আহ্বান পৌঁছে দিতে টোল-মুক্ত কল সার্ভিসও চালু করেছে। সমস্যার সমাধানে কোথাও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে না। তবে পূর্বের সরকারের আমলে এমনটি চিন্তাও করা যেত না। অতিরিক্ত অর্থ পরিশোধ করেও সমস্যার সঠিক সমাধান পেতে ভোগান্তিতে পড়তে হতো।


তথ্যসূত্র:
1. د امر بالمعروف، نهی عن‌المنکر او شکایتونو اورېدلو وزارت ویاند مولوي سیف‌الاسلام
– https://tinyurl.com/ysuffs72

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকিস্তির টাকা না পাওয়ায় অসুস্থ নারীর ছাগল নিয়ে গেল এনজিওকর্মী
পরবর্তী নিবন্ধভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় আফগানিস্তানে ৭২ জনের মৃত্যু