
আফগানিস্তানের হেরাত প্রদেশে বেসরকারি উদ্যোগে নতুন একটি লোহা ও ইস্পাত কারখানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। এতে প্রায় ৭০ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।
কারখানাটির দৈনিক ১৫০টন রিবার ইস্পাত উৎপাদনের সক্ষমতা রয়েছে। এটি ১৫০ জন স্থানীয় বাসিন্দার কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হেরাতের গভর্নর শেখ মাউওয়ানা ইসলামজার হাফিযাহুল্লাহ বলেন, পণ্যের পরিমাণের তুলনায় উন্নত গুণমান বজায় রাখার উপর প্রাধান্য দিতে হবে। তিনি আরও বলেন, কার্যকরভাবে প্রতিযোগিতার জন্য আমাদেরকে উচ্চমানের পণ্য উৎপাদনে মনোনিবেশ করতে হবে।
এছাড়া বিনিয়োগকারীদের জন্য নানাবিধ সরকারী সুযোগ-সুবিধা সরবরাহের কথা তুলে ধরেন হেরাত শিল্প ও বাণিজ্য বিভাগের প্রধান মৌলভী মোহাম্মদ বশির সিরাত হাফিযাহুল্লাহ।
হেরাত প্রদেশে এটি ৪র্থ লোহা আকরিক কারখানা। এই উদ্যোগ দেশীয় উৎপাদনে ইমারতে ইসলামিয়ার ক্রমবর্ধমান অগ্রগতির চিত্র প্রকাশ করছে।
উক্ত উদ্যোগ দেশে লৌহজাত পণ্যের চাহিদা পূরণ করবে, একই সাথে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে।
তথ্যসূত্র:
1. New Iron and Steel Plant Opens in Herat
– https://tinyurl.com/5648r8ps


