
লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর থানার পাশে সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, পৌর বিএনপির ১নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর ও ৪নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হুদা নান্টু দীর্ঘদিন ধরে সিএনজি চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা তুলছে। এদিনও তারা টাকা তুলতে গেলে ক্ষুব্ধ চালক ও স্থানীয়রা বাধা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ধাওয়া দিলে নেতারা সরে পড়ে।
তথ্যসূত্র:
১. অফিস খরচের নামে চাঁদাবাজি, রায়পুরে ২ বিএনপি নেতা লাঞ্ছিত
– https://tinyurl.com/58swpz7e


