সিরিয়ায় ফের দখলদার ইসরায়েলের বিমান হামলা, দামেস্কের নিন্দা

0
55

সিরিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। এই বিমান হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ৮ সেপ্টেম্বর, সোমবার গভীর রাতে হোমস ও উপকূলীয় শহর লাতাকিয়ায় হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বর্বর ইসরায়েলি হামলাকে সিরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে।

লাতাকিয়ায় একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। স্থানীয়রা জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শোনা গেছে। যদিও সেই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে দখলদার ইসরায়েল সিরিয়াজুড়ে অনেকগুলো হামলা চালিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে, এই বছর সন্ত্রাসী ইসরায়েল সিরিয়ায় ৯৭টি হামলা চালিয়েছে। এরমধ্যে ৮৬টি বিমান হামলা এবং ১১টি স্থল অভিযান।


তথ্যসূত্র:
1Syria condemns attacks by Israeli warplanes on cities of Homs and Latakia
– https://tinyurl.com/2ez4ktf4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশে ইলিশ সোনার হরিণ, ভারতে রপ্তানি অর্ধেক দামে
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে অফিস খরচের নামে সিএনজি স্ট্যান্ডে বিএনপি নেতার চাঁদাবাজি; ধাওয়া দিল জনতা