গাজায় দুর্বৃত্ত ইসরায়েলের হামলায় শিশুসহ শহীদ অন্তত ৩১ ফিলিস্তিনি

0
0

ফিলিস্তিনের গাজায় ব্যাপক হামলা চালিয়েছে দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ৩১ জানুয়ারি, শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, রাফা সীমান্ত খুলে দেওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটলো। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, খান ইউনিসের উত্তর-পশ্চিমের মাওয়াশি এলাকায় শনিবার শরণার্থীদের তাঁবুতে হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজনই শিশু।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিহতদের দেহ নেওয়া হয়েছে। এ ছাড়া রেমালে এক অ্যাপার্টমেন্টে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আরও আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং ঘন ধুলা ও ধোঁয়ার মেঘ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে এক মা ও তাঁর সন্তানসহ একাধিক বাসিন্দা নিহত হন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৫২৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭১ হাজার ৭৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক লাখ ৭১ হাজার ৪৮৩ জন।


তথ্যসূত্র:
1.Children among 31 Palestinians killed by Israeli forces across Gaza
– https://tinyurl.com/mnma4yvu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেলমান্দে দেশীয় পণ্যের প্রসারে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু
পরবর্তী নিবন্ধচলতি বছরে এক লক্ষ মেট্রিক টনের বেশি তুলা রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান