ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার

0
8

ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে যৌথবাহিনীর অভিযানে ১২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামে খড়ের ভেতর থেকে এ ককটেল উদ্ধার করা হয়।

হরিণাকুন্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মন্ডলতোলা গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে খড়ের মধ্যে লুকানো অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত নাশকতা চালানোর উদ্দেশ্যে রাজনৈতিক পক্ষগুলো এসব সংগ্রহ করছে বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
১। ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার
– https://tinyurl.com/3n6tzykc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমেহেরপুরে প্রবাসীর বাড়িতে ককটেল পাঠিয়ে চিরকুট, বিকাশে দেড় লাখ চাঁদা দাবি
পরবর্তী নিবন্ধবাংলাদেশে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি বেতন বাড়ানোর সুপারিশ