
ইমারাতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২মার্চ সোমবার আফগান বিমান বাহিনী পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান ঘাঁটি, বেলুচিস্তানের কোয়েটায় অবস্থিত ১২তম কর্পস, খাইবার পাখতুনখাওয়ার মোহমান্দ এজেন্সির খোয়াইজো ক্যাম্প এবং গোলানি সামরিক ঘাঁটিতে আবারও বিমান হামলা চালিয়েছে।
মন্ত্রণালয়ের মতে, এই স্থাপনাগুলোতে হামলার ফলে পাকিস্তানি সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ মার্চ, রবিবার পাকিস্তানি সামরিক বাহিনীর কাবুল, বাগরাম ও অন্যান্য এলাকায় চালানো হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, পাকিস্তানি সামরিক বাহিনী যত বেশি িমারাতে ইসলামিয়া ভূখণ্ডে হস্তক্ষেপ করবে, পাল্টা আক্রমণ তত বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. Afghan Forces Conduct Airstrikes on Pakistani Military Installations
– https://tinyurl.com/3dzsrxyc


