
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ছয় মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম জানিয়েছে, ইরানের প্রাথমিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স ২ মার্চ, সোমবার সকালে জানিয়েছিল, চার মার্কিন সেনা নিহত ও ১৮ জন গুরুতর আহত হয়েছে। সে জানায়, চারজনই কুয়েতে একই হামলায় নিহত হয়েছ।
সূত্র: https://tinyurl.com/38jnmvnm

