কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবা ও নারী সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার

0
15

কক্সবাজারের রামুতে ৫০ হাজার পিস ইয়াবা ও প্রায় সাড়ে চার লাখ নগদ টাকাসহ যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে এক নারীসহ ওই যুবদল নেতার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

দৈনিক আমার দেশ জানায়, বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোরে গোপন সংবাদে রামুর ফতেখাঁরকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা এবং সাড়ে চার লাখ নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল রামু উপজেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক ও ফতেখাঁরকুল ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব শওকত আলম, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহমদের ছেলে রাসেল (৪০) ও রামুর পশ্চিম মেরংলোয়া এলাকার আলমগীর ওরফে আলমের স্ত্রী কামরুন্নাহার (৩২)।

জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে শওকত আলম মাদক ব্যবসায় জড়িত ছিল। সে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহের জন্য একটি নেটওয়ার্ক গড়ে তোলেছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান, কয়েক বছর আগেও উল্লেখযোগ্য আয়ের উৎস না থাকলেও বর্তমানে শওকত বিপুল সম্পদের মালিক। অল্প সময়ের মধ্যে তার আর্থিক অবস্থার বড় ধরনের পরিবর্তন ঘটে। সে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। এ কাজে একটি চক্র গড়ে তোলে সে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছে।


তথ্যসূত্র:
১। ৫০ হাজার পিস ইয়াবা ও নারী সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার
– https://tinyurl.com/2pnptecf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মুম্বাই বিমানবন্দরের কাছে মুসলিমদের নামাজ পড়ার আবেদন বাতিল করেছে হিন্দুত্ববাদী প্রশাসনের বোম্বে হাইকোর্ট
পরবর্তী নিবন্ধখোস্ত প্রদেশের কল্পিত ডুরান্ড লাইন বরাবর ইমারাতে ইসলামিয়ার অভিযানে পাকিস্তানি পোস্ট দখল; ৪ সন্ত্রাসী সেনা নিহত