সংঘাত সত্ত্বেও ইরানের সাথে আফগানিস্তানের বাণিজ্য স্বাভাবিক রয়েছে

0
68

ইরানের অভ্যন্তরীণ সংঘাত চলমান থাকা সত্ত্বেও আফগানিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হেরাতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল আলী রেজা রাহমাতি। এক সংবাদ সম্মেলনে তিনি আশ্বস্ত করে বলেন, আফগানিস্তানে পণ্য পরিবহনে তাদের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।

হেরাতে আয়োজিত সংবাদ সম্মেলনে রেজা রাহমাতি বলেন, “আফগানিস্তানের সাথে সম্পর্কিত পণ্য পরিবহনে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। আমরা চেষ্টা করছি যেন রুটগুলো খোলা থাকে।” তিনি আরও জানান, আফগানিস্তানের সাথে সংযুক্ত ইরানের সকল বাণিজ্যিক বন্দর চালু রয়েছে এবং পণ্য আমদানি-রপ্তানি পূর্বের ন্যায় অব্যাহত আছে।

হেরাত চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান মোহাম্মদ ইউনুস কাজিজাদা বাণিজ্যিক কার্যক্রমের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, “ইরান থেকে পণ্য ক্রয়, পরিবহন ও আমদানির প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক রয়েছে। গত দুই দিনে আমরা ইরান থেকে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য ক্রয় করেছি। আমাদের রেলপথে প্রতিদিন প্রায় ১০০ ওয়াগন পণ্য আফগানিস্তানে প্রবেশ করছে।”

কর্মকর্তারা জানিয়েছেন, হেরাতের ইসলাম কালা সীমান্ত ক্রসিং, ফারাহ প্রদেশের ৭৮-মাইল ক্রসিং এবং নিমরোজ প্রদেশের সিল্ক ব্রিজ ক্রসিং পুরোদমে সক্রিয় রয়েছে। এই সীমান্ত দিয়ে ইরানের সাথে আমদানি-রপ্তানি পূর্বের ন্যায় অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
1.Trade Between Afghanistan and Iran Continues Normally Despite War
– https://tinyurl.com/bd7yh825

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোস্ত প্রদেশের কল্পিত ডুরান্ড লাইন বরাবর ইমারাতে ইসলামিয়ার অভিযানে পাকিস্তানি পোস্ট দখল; ৪ সন্ত্রাসী সেনা নিহত
পরবর্তী নিবন্ধপাঞ্জশিরে পাকিস্তানের বিরুদ্ধে জিহাদে অংশ নিতে প্রস্তুত চার হাজারের বেশি তরুণ