লেবাননে এক সপ্তাহে ৮৩ শিশু হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল

0
4

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলা তীব্র হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪ জন আহত হয়েছে।

‎সংস্থাটি এক বিবৃতিতে জানায়, গত এক সপ্তাহে লেবানন জুড়ে প্রতিদিন গড়ে ১০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে এবং প্রতিদিন প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে।

‎বিবৃতিতে আরও বলা হয়, গত ২৮ মাসে লেবাননে মোট ৩২৯ জন শিশু নিহত এবং ১ হাজার ৬৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

‎সংস্থাটির মতে, এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক এবং এটি শিশুদের ওপর চলমান সংঘাতের ভয়াবহ প্রভাবের স্পষ্ট প্রমাণ। সংঘাতের কারণে দেশজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। এর ফলে প্রায় ৭ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে, যাদের মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে।



‎তথ্যসূত্র
‎1.At least 83 children killed in Lebanon in past 7 days: UNICEF
‎- https://tinyurl.com/5bhrkb68

 

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জান্তা ও রাশিয়ান সেনা কনভয়ে জেএনআইএম এর হামলা: নিহত ৬ রাশিয়ান ভাড়াটে
পরবর্তী নিবন্ধইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা