
১২ মার্চ, বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর বিমান হামলার জবাবে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খাইবার পাখতুনখোয়ার কোহাট এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলোতে শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে। ১৩ মার্চ, শুক্রবার সকালে আফগান বিমান বাহিনী এই নির্ভুল ও ধ্বংসাত্মক হামলা পরিচালনা করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় কোহাটের সামরিক দুর্গ (কোহাট ফোর্ট) লক্ষ্য করে আঘাত হানা হয়। দুর্গটি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি যুদ্ধ পরিচালনা কেন্দ্র এবং দুর্গ কমান্ডারের কার্যালয়েও নির্ভুলভাবে হামলা চালানো হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, এ হামলায় দুর্গের অভ্যন্তরে থাকা সামরিক স্থাপনা, কমান্ড সেন্টার, অস্ত্র ও গোলাবারুদের ডিপো সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। এই ব্যাপক হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সন্ত্রাসী বাহিনীর গোলাবর্ষণে আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক যাযাবর পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। এছাড়া, পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী কাবুলের কিছু এলাকায় বেসামরিক মানুষের ঘরবাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এই হামলার ফলে চারজন বেসামরিক নাগরিক নিহত হন এবং অন্তত ২৫ জন আহত হন। পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর এসব আগ্রাসনের জবাবেই ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনী এই পাল্টা হামলা চালিয়েছে।
তথ্যসূত্র
1. The Ministry of Defense of the Islamic Emirate says that in response
– https://tinyurl.com/wth9k5dy


