
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কাবুলে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর বিমান হামলার পর ইসলামাবাদের সঙ্গে কূটনীতি বা আলোচনার সময় শেষ হয়ে গেছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইমারাতে ইসলামিয়া এই হামলার জবাব দেবে।
পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী ১৬ মার্চ, সোমবার স্থানীয় সময় রাত আনুমানিক ৯:০০ টায় কাবুলের মাদক নিরাময় কেন্দ্রগুলো লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে মাদকাসক্তির চিকিৎসার জন্য নিবেদিত ২০০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। ইমারাতে ইসলামিয়ার উপ-মুখপাত্র মৌলভী হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, এই হামলায় নিহতের সংখ্যা ৪০০-তে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ২৫০-এ দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানি সামরিক শাসক গোষ্ঠীকে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।
তথ্যসূত্র
1. Over 400 Martyrs in Pakistani Airstrike on Kabul Rehabilitation Center
- https://tinyurl.com/bd84aj6h


