বরিশালে সালিশে পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতার পিটুনিতে শ্রমিকের মৃত্যু

0
23

বরিশালের মেহেন্দিগঞ্জে পাওনা আদায় নিয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে বিএনপি নেতার পিটুনিতে খোরশেদ আলম সিকদার (৫৭) নামে এক ট্যানারি-শ্রমিক নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন আরো চারজন। নিহত খোরশেদ আলম সিকদার চরহোগলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় ট্যানারি-শ্রমিকের কাজ করেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার (২২ মার্চ) বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন— তোতা সিকদার, রাকিব সিকদার, মোকছেদ সিকদার ও টুম্পা বেগম।

স্থানীয়রা জানান, নিহত খোরশেদ আলমের কাছে নির্মাণকাজের বকেয়া টাকা পেত ঠিকাদার রাজমিস্ত্রি বিএনপি নেতা জাহাঙ্গীর। এ ঘটনায় গত রোববার বেলা ৩টার দিকে এ বিষয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীর ও তার লোকজন খোরশেদকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় খোরশেদ আলমের পরিবারের আরও চারজন আহত হয়।

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, ২২ বছর আগের পাওনা টাকা নিয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে হাতাহাতির ঘটনায় একজন মারা গেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে ট্যানারি শ্রমিকের মৃত্যু
– https://tinyurl.com/b8a6stbz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জান্তার ৫টি অবস্থানে জেএনআইএম মুজাহিদদের হামলা: ৩টি সামরিক ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধপাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০