ইরানের সঙ্গে সংঘাতে আহত ৫ হাজারের বেশি ইসরায়েলি, একদিনে হাসপাতালে ভর্তি ২০৪

0
19

দখলদার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে একদিনে ২০৪ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সংঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৫ হাজারের বেশি ছাড়িয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং নয়জনের অবস্থা মধ্যম। এ ছাড়া নয়জন উদ্বেগজনিত সমস্যার চিকিৎসা নিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে ৫ হাজার ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং নিহত হয়েছে অন্তত ১৮।

উল্যেখ্য, এই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। এই হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ অন্তত ১,৫০০ নিহত এবং ১৮ হাজারের বেশি মানুষ আহত হন।


তথ্যসূত্র
1.Number of injured since start of war tops 5,000, Health Ministry says
– https://tinyurl.com/bdfh3j7s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআড়াই মাসে ভারতজুড়ে পুলিশি হেফাজতে ১৭০ মৃত্যু, অধিকাংশ ভুক্তভোগী মুসলিম, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠী