লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর ৪ সেনা নিহত

0
9

দক্ষিণ লেবাননে ৩০ মার্চ, সোমবার হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের সময় দখলদার ইসরায়েলি বাহিনীর চার সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। দখলদার ইসরায়েল সেনা সদস্যদের হতাহতের এই সংখ্যা স্বীকার করেছে।

সন্ত্রাসী ইসরায়েল নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে। তারা হল ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট মাক্সিম এনতিস (২১)।

তারা তিনজনই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটে দায়িত্বরত ছিল। নিহত চতুর্থ সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে। এ ছাড়া একজন রিজার্ভ সেনা আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে অভিযান চলাকালে নাহাল গোয়েন্দা ইউনিটের সেনারা সশস্ত্র হিজবুল্লাহ যোদ্ধাদের একটি সেলকে লক্ষ্যবস্তু করে। তারা খুব কাছে গিয়ে আক্রমণ শুরু করলে হিজবুল্লাহ যোদ্ধারা পাল্টা জবাব দিয়ে গুলিবষর্ণ শুরু করে।

এক পর্যায়ে ইসরায়েলি সেনারা তাদের আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় তাদের লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। এতে চার ইসরায়েলি সেনা নিহত হয়। নিহত সেনাদের মধ্যে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা।


তথ্যসূত্র
1.Israel says four soldiers killed as army pushes deeper into south Lebanon
– https://tinyurl.com/3pauaud7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার কুনার প্রদেশে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর গোলাবর্ষণে ১৯ জন হতাহত
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার কান্দাহারের শিল্প পার্কে তুলাবীজ থেকে দৈনিক প্রায় ২০০ টন তেল উৎপাদন