
শেরপুরের শ্রীবরদীতে তালাবদ্ধ একটি কাপড়ের ট্রাঙ্ক (স্টিল বক্স) থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ এপ্রিল) দুপুরে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড় থেকে এই লাশটি উদ্ধার করা হয়। এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দৈনিক ইত্তেফাক জানায়, বুধবার (১ এপ্রিল) সকালে একটি পিকআপ ভ্যান থেকে অজ্ঞাত ব্যক্তিরা একটি তালাবদ্ধ ট্রাঙ্ক নামিয়ে রেখে চলে যায়। এ নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়। ট্রাংকের কাছে যেতেই দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় লাশ দেখতে পায়। তবে লাশটি ফুলে যাওয়ায় চেহারা বুঝা যাচ্ছিল না। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগেই মেরে লাশ ট্রাংকে ভরে ফেলে রাখা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী বিনা বেগম বলেন, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাঙ্কটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে তারা বলে, পরে এসে নিয়ে যাবো।
তথ্যসূত্র:
১। শেরপুরে কাপড়ের ট্রাঙ্ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/4f4uajbw


