
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে শাহানাজ বেগম নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহানাজ বেগম (৭০) ওই গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আবুল খালেকের স্ত্রী।
দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যসূত্র:
১। নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যা
– https://tinyurl.com/bsnvhsy4


