খনি খাতে দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে উজবেকিস্তান সফরে ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধি দল

0
12

উজবেকিস্তানে এক মাসব্যাপী একটি সফর আরম্ভ করেছেন ইমারাতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল প্রতিনিধি দল। খনি ইনস্টিটিউটের উদ্যোগ ও সমন্বয়ের অধীনে এই সফর পরিচালিত হচ্ছে। এই সফরে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রতিনিধি দল।

১৮ জন টেকনিক্যাল ও পেশাদার সদস্যের সমন্বয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। জিওফিজিক্যাল রিসার্চ অ্যান্ড সার্ভে বিভাগের পরিচালকের নেতৃত্বে তারা সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করবেন।

উক্ত সফরের মূল উদ্দেশ্যে হল অংশগ্রহণকারীদের খনি সংশ্লিষ্ট ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি, নতুন ভূতাত্ত্বিক প্রযুক্তির সাথে পরিচিত হওয়া এবং উজবেক বিশেষজ্ঞদের সাথে অভিজ্ঞতা বিনিময় করা।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4j3jw6wu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর আগ্রাসনে আফগানিস্তানে ২৭ হাজারের অধিক পরিবার বাস্ত্যুচ্যুত
পরবর্তী নিবন্ধখনিজ সম্পদে সমৃদ্ধ আফগানিস্তানে বিনিয়োগের নতুন সম্ভাবনা