শাহবাগের ব্লগার থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার

0
38

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তীর্থস্থান ঋষিকেশে সানিউর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সক্রিয় থাকা এই ব্লগার দীর্ঘদিন ধরে সাধুর পরিচয় নিয়ে অবৈধভাবে বসবাস করছিল দেশটিতে।

গত ১৮ এপ্রিল ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা এলাকার পুলিশ সানিউর রহমান নামে ওই ব্যক্তিকে আটক করে। সে নিজেকে ‘সত্যনিষ্ঠা আর্য’ বলে পরিচয় দিত এবং হিন্দু ধর্মীয় বক্তৃতার মাধ্যমে ভক্তদের প্রভাবিত করত। রাজ্য সরকারের বিশেষ অভিযান ‘অপারেশন কালনামী’-র অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়।

তদন্তে জানা যায়, এই সানিউর রহমান ওরফে সত্যসাধু বাংলাদেশের ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে ২০১৬ সালে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তখন থেকে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস করছিল। পরিচয় লুকাতে সে নাম বদলে ‘সত্যনিষ্ঠা আর্য’ রাখে এবং একটি ভুয়া আধার কার্ড তৈরি করে।

জানা যায়, সে ভারতের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মীয় ও দার্শনিক বক্তৃতা দিত, ঋষিকেশ ও লক্ষ্মণ ঝুলা এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল এবং অনেকের সঙ্গে তার পরিচয় ছিল।

সম্প্রতি সে লক্ষ্মণ ঝুলার একটি আশ্রমে যায়। সেখানে নিয়মিত পুলিশ চেকিংয়ের সময় তাকে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্টসহ বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করা হয়।

পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও বিদেশি আইন ২০২৫-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। তার কার্যক্রম ও যোগাযোগের বিস্তার জানতে তদন্ত চলছে।

উল্লেখ্য যে, সানিউর রহমান ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সক্রিয় একজন ব্লগার ছিল। তবে, ২০১৬ সালের দিকে সে ভারতে পাড়ি জমায়। সেখানে পরিচয় বদলে উগ্র হিন্দুত্ববাদীতে পরিণত হয়। গত বছর বড়দিনের সময় স্থানীয় একটি চার্চে গিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উৎসবে বাধা দিয়ে আলোচনায় আসে সে।


তথ্যসূত্র:
1. B’desh man illegally staying in India held in Rishikesh
– https://tinyurl.com/246uyne5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি শহীদ, আহত চারজন
পরবর্তী নিবন্ধযশোরে ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেয়ায় যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে হাতুড়িপেটা