ইমারাতে ইসলামিয়ার হেরাত-খাফ রেলপথের রাবাত-পারিয়ান স্টেশনের কাজ চূড়ান্ত পর্যায়ে

0
0

দেশের যোগাযোগ ও বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। এরই অংশ হিসেবে হেরাত প্রদেশে হেরাত-খাফ রেলপথের একটি গুরুত্বপূর্ণ স্টেশনের নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হেরাত প্রদেশের গভর্নর শাইখ নূর আহমদ ইসলামজার হাফিযাহুল্লাহ হেরাত–খাফ রেলপথের কার্যক্রম পরিদর্শনকালে জানান, প্রদেশের হেরাত-খাফ রেলপথের রাবাত-পারিয়ান স্টেশনের নির্মাণকাজ প্রায় সম্পন্নের দিকে। তিনি বলেন, এই স্টেশনটি আন্তর্জাতিক মান অনুযায়ী এবং আঞ্চলিক পর্যায়ের প্রয়োজন বিবেচনায় নির্মাণ করা হচ্ছে।

এদিকে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং অদূর ভবিষ্যতেই স্টেশনটি চালু করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, হেরাত-খাফ রেলপথ আফগানিস্তানকে ইরানের রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করেছে, যা বাণিজ্য ও ট্রানজিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাবাত-পারিয়ান স্টেশন চালু হলে এই অঞ্চলের যোগাযোগ ও বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. Herat–Khaf railway operations that construction work on the Rabat-Paryan railway station
– https://tinyurl.com/53b5sndv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎রংপুরের গঙ্গাচড়ায় একই দিনে তিনজনের আত্মহত্যা