দেশজুড়ে খুনোখুনির ছড়াছড়ি, তিন মাসে হত্যাকাণ্ডের শিকার ৮৫৪ জন

0
8

দেশজুড়ে একের পর এক খুনের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তৈরি হচ্ছে শঙ্কা। রীতিমতো আতঙ্ক-উদ্বেগ তৈরি করেছে জনমনে। প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর ভিডিও ভাইরালও হচ্ছে প্রতিনিয়ত।

পুলিশের বরাতে গণমাধ্যম সূত্রগুলো জানায়, চলতি বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে সারা দেশে খুনের শিকার হয়েছেন ৮৫৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে ঢাকায়। বিভিন্ন অপরাধে মামলা হয় ৪১ হাজার ৯৯০টি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর দেশে অপরাধের মাত্রা কয়েকগুণ বাড়তি ছিল। বর্তমান সময়ে আরও ভয়ঙ্কর খুনোখুনির সম্মুখীন হচ্ছে মানুষ।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ২৮৭টি হত্যা মামলা হয়েছে, ফেব্রুয়ারিতে ২৫০টি এবং মার্চ মাসে ৩১৭টি। এই তিন মাসে ঢাকা মহানগরীতে ৬১টি মামলা হয়। এ ছাড়া, ঢাকায় খুনের মামলা হয় ২০১টি, ময়মনসিংহে ৫২টি, চট্টগ্রামে ১৭১টি, সিলেটে ৪৮টি, খুলনায় ৯২টি, বরিশালে ৪৬টি, রাজশাহীতে ৮৭টি ও রংপুরে ৪৫টি। ২০২৫ সালের প্রথম তিন মাসে খুনের মামলা হয় ৯১০টি। এ ছাড়া, সারা দেশে বিভিন্ন অপরাধে মামলা হয় ৪৩ হাজার ৮১৪টি। এসব মামলার বিশ্লেষণে পাওয়া যায়, ছিনতাই, অপহরণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন ও দস্যুতার মতো ঘটনা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। খুনও হচ্ছে প্রতিনিয়ত।


তথ্যসূত্র:
১। তিন মাসে ৮৫৪ খুন, সবচেয়ে বেশি রাজধানীতে
– https://tinyurl.com/4ar53x88

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএখন পর্যন্ত ৭,২৬৩ হজ্বযাত্রী সুষ্ঠুভাবে সৌদিআরবে স্থানান্তর করেছে ইমারাতে ইসলামিয়ার হজ্ব ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধশাওয়াল মাসে পশ্চিম আফ্রিকার ৩ দেশে ৫৭টি শত্রু সামরিক ঘাঁটিসহ ৮২টি অভিযান চালিয়েছে জেএনআইএম মুজাহিদিনরা