সাতক্ষীরায় যুবককে হত্যা করে লাশ পুকুরে ফেললো অজ্ঞাত ব্যক্তিরা

0
10

সাতক্ষীরার মাছের ঘের থেকে জিন্নাত আলী (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্বকাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ সময় নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত জিন্নাত আলী একই এলাকার মোহর আলী সরদারের ছেলে।

দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় লোকজন মাছের ঘেরের পানিতে একটি লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানায়, লাশের ডান চোখের ওপর কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখে গেছে।


তথ্যসূত্র:
১। সাতক্ষীরায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
– https://tinyurl.com/mw6dckfj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেলমান্দ প্রদেশে বৃহৎ ও আধুনিক ঈদগাহ নির্মাণ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধ‎গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, শ্যালক ও তিন সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা