রাজধানী কাবুলের যানজট নিরসনে ইমারাতে ইসলামিয়া প্রশাসনের উদ্যোগে নতুন সড়ক নির্মাণের কাজ শুরু

0
9

রাজধানী কাবুলের যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিবি মাহরু এলাকা থেকে শহীদ চত্বর পর্যন্ত একটি নতুন সড়ক নির্মাণ কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। কাবুল পৌরসভা জানিয়েছে, প্রয়োজনীয় প্রতিবন্ধকতা অপসারণের পর প্রকল্পটির প্রাথমিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

পৌরসভার তথ্য অনুযায়ী, নবম জেলার এই সড়কটির দৈর্ঘ্য হবে ৩ হাজার ৮৪৬ মিটার এবং প্রস্থ হবে ৪৫ মিটার। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ১২ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারসাম্যপূর্ণ উন্নয়ন নীতি ও জনগণের অগ্রাধিকারভিত্তিক প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সড়কটি চালু হলে রাজধানীর অন্যতম ব্যস্ত এ অঞ্চলে যান চলাচল আরও সহজ হবে এবং দীর্ঘদিনের যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Work Begins on New Road Connecting Bibi Mehro to Shaheed Square
– https://tinyurl.com/yc6cyeys

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত, আহত ২০
পরবর্তী নিবন্ধমধ্য মালিতে জেএনআইএম মুজাহিদদের অভিযানে অন্তত ৫০ মিলিশিয়া সদস্য নিহত