সিলেটে গভীর রাতে কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার সময় বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা

0
7

সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে এক কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টার সময় বাধা দেওয়ায় দিলারা বেগম (৫৪) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার (১৬ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিলারা বেগম ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এই ঘটনায় হামিদা আক্তার (ছদ্মনাম) (১৪) নামের ওই কিশোরী গুরুতর আহত হয়েছেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে হামিদার আক্তারের মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হামিদা চিৎকার করতে থাকলে তাকে ছুরিকাঘাত করা হয়।

চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ছুরিকাঘাতে দিলারা বেগম মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত হাবিবা আক্তারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তথ্যসূত্র:
১। কিশোরীকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা
– https://tinyurl.com/5f8kjd4b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে আলেম-উলামার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবরিশালের বাকেরগঞ্জে বিএনপির এমপিকে নিয়ে ফেসবুকে পোস্টের জেরে মামলা, গ্রেফতারের পর থানায় আসামির ওপর হামলা