অধিকৃত জম্মু ও কাশ্মীরের আথোলি থানায় দখলদার পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ

0
28

অধিকৃত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এসময় সেনারা পুলিশ কর্মীদের ব্যাপক মারধর করেছে এবং সরকারি সম্পদের ক্ষতিসাধন করেছে।

ঘটনাটি অধিকৃত ভূখণ্ডে দখলদার ভারতের দু’টি নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংসতার চিত্র তুলে ধরেছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে জানানো হয়, ২৪ জুন দখলদার ভারতের ১৭তম রাষ্ট্রীয় রাইফেলস (আরআর) এর প্রায় ৩০ থেকে ৪০ জন সেনাসদস্য আথোলি থানায় প্রবেশ করে এবং থানার অভ্যন্তরে তাণ্ডব চালায়।

লাঠি, লোহার রড ও ভারী অস্ত্র সজ্জিত এ সেনাকর্মীরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মীদের মারধর করেছে। ফলে স্টেশন ইন-চার্জ অমৃত কাটোচ, এসডিপিও বিজয় কুমার ভগত এবং অন্যান্য পুলিশ সদস্যরা আহত হয়।

হামলাকারীরা বেশ কয়েকটি সরকারি যানবাহন এবং থানার অন্যান্য সম্পত্তিরও ক্ষতিসাধন করেছে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে প্রায় ৪০ জন ভারতীয় সেনা সদস্যের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে ভারতীয় পুলিশ। এই মামলায় ১৭ তম রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল এন. অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুর্খে এবং আরও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার নাম রয়েছে।

জানা গেছে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে পুলিশ এক সেনা কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি বাজেয়াপ্ত করার পর এই বিবাদের সূত্রপাত হয়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধা, হামলা এবং সরকারি সম্পত্তি নষ্ট করাসহ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4km47dmj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎আফগানিস্তানের অংশগ্রহণে চীনে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘চীন-ইউরেশিয়া এক্সপো ২০২৬’
পরবর্তী নিবন্ধমুসলিম পারিবারিক আইন বাতিল করতে পশ্চিমবঙ্গের বিধানসভায় উত্থাপিত হচ্ছে বিতর্কিত ইউনিফর্ম সিভিল কোড (UCC) বিল