সংঘাত নয়, পারস্পরিক সহযোগিতাই স্থায়ী শান্তি ও সমৃদ্ধির ভিত্তি: আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ

0
3

প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংঘাত ও যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়; বরং এতে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। তাই ধ্বংসের পরিবর্তে উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথেই এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রীর প্রশাসনিক উপপ্রধান আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে জাতিগুলোর শক্তি যুদ্ধের পেছনে নয়, বরং উন্নয়ন ও অগ্রগতির কাজে ব্যয় হওয়া উচিত।

পঞ্চম জাতীয় ও আন্তর্জাতিক শিল্প ও খনিজ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কোনো প্রতিবেশী দেশ অন্য একটি প্রতিবেশী দেশকে ধ্বংস করতে পারে না। বিরোধ বা সংঘাত সৃষ্টি হলে শেষ পর্যন্ত উভয় পক্ষকেই ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই দেশগুলোর উচিত যুদ্ধের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলা।

তিনি বলেন, “আমরা যদি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করি, তবে আমাদের সমস্ত শক্তি একে অপরকে ধ্বংস করতেই ব্যয় হবে। অথচ এই শতাব্দীতে সেই শক্তিকে জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য ব্যবহার করা উচিত।”

বিশ্বযুদ্ধের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ বলেন, যেসব দেশ একসময় রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত ছিল, তারাও আজ উপলব্ধি করেছে যে যুদ্ধ কখনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না। বরং উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতেই দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। এই নীতির আলোকে আফগানিস্তানের ভূখণ্ড কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অন্য দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। একইভাবে কোনো দেশেরও আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই।


তথ্যসূত্র
1. No neighboring country can destroy another.. Abdul Salam Hanafi
– https://tinyurl.com/35tu2kra

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় খারেজি আইএসআইএসের যৌথ ঘাঁটিতে সফল ড্রোন হামলা চালিয়েছে ইমারাতে ইসলামিয়ার বিমান বাহিনী
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের দিকে যারা কুদৃষ্টি দিয়েছে, ইতিহাসে তাদের সবাইকে পরাজিত হয়েই ফিরে যেতে হয়েছে: সীমান্ত বিষয়ক মন্ত্রী নূরুল্লাহ নূরী হাফিযাহুল্লাহ