আফগানিস্তানের দিকে যারা কুদৃষ্টি দিয়েছে, ইতিহাসে তাদের সবাইকে পরাজিত হয়েই ফিরে যেতে হয়েছে: সীমান্ত বিষয়ক মন্ত্রী নূরুল্লাহ নূরী হাফিযাহুল্লাহ

0
7

আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষা ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল্লাহ নূরী হাফিযাহুল্লাহ। তিনি বলেন, অতীতে যারা আফগানিস্তানের দিকে কুদৃষ্টি দিয়েছে, ইতিহাসে তাদের প্রত্যেককেই পরাজয়ের স্বাদ নিয়ে ফিরে যেতে হয়েছে।

‎রাজধানী কাবুলে শিয়া আলেমদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নূরুল্লাহ নূরী হাফিযাহুল্লাহ বলেন, বর্তমানে আফগানিস্তানজুড়ে ইসলামী ঐক্য, স্বাধীনতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে—এমন কোনো শক্তিকে ইমারাতে ইসলামিয়া কখনোই সুযোগ দেবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‎তিনি আরও বলেন, অতীতে যারা আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে এসেছিল, শেষ পর্যন্ত তাদের সবাইকে পরাজিত হতে হয়েছে। ইতিহাসের এই শিক্ষা ভবিষ্যতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র বা আগ্রাসনের চিন্তা করা যেকোনো পক্ষের জন্য একটি সুস্পষ্ট সতর্কবার্তা।

‎বক্তব্যের শেষাংশে নূরুল্লাহ নূরী হাফিযাহুল্লাহ দেশবাসীর প্রতি জাতীয় ঐক্য সুদৃঢ় রাখার এবং ইসলামী শাসনব্যবস্থার প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ইসলামি শাসনব্যবস্থা জনগণকে হেফাজত করবে, আর জনগণও ইসলামি শাসনব্যবস্থাকে হেফাজত করবে।”



‎তথ্যসূত্র
‎1. وزیر سرحدات: دیگر به هیچ‌کس فرصت خون‌ریزی در کشور داده نخواهد شد
‎- https://tinyurl.com/5e8p77tn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসংঘাত নয়, পারস্পরিক সহযোগিতাই স্থায়ী শান্তি ও সমৃদ্ধির ভিত্তি: আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের গণহত্যায় নীরব মানবাধিকার সংস্থাগুলো আফগানিস্তান নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে ব্যস্ত