‎উত্তর গাজায় বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি শহীদ

0
5

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা যেন থামছেই না। সর্বশেষ ০১ জুলাই, বুধবার উত্তর গাজায় একটি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‎ওয়াফা জানায়, বুধবার উত্তর গাজার আল-হেলু জ্বালানি স্টেশনের কাছে একদল বেসামরিক মানুষের ওপর ড্রোন হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি শহীদ হন। এছাড়া বুধবার আরও আট শহীদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ২৬ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

‎গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে এ পর্যন্ত ৭৩ হাজার ৬৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৫১৪ জন। দীর্ঘ এই আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

‎অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার প্রায় ২০ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অধিকাংশই মিসর সীমান্তসংলগ্ন দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ১৯৪৮ সালের নাকবার পর এটিই ফিলিস্তিনের ইতিহাসে সবচেয়ে বড় গণবাস্তুচ্যুতির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।



‎তথ্যসূত্র
‎Israeli strike kills three civilians in northern Gaza Strip
‎https://tinyurl.com/y7pa2zfs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎ভারতের উত্তরপ্রদেশে উন্নয়ন প্রকল্পের অজুহাতে একইদিনে ৫টি মসজিদের আংশিক ধ্বংস
পরবর্তী নিবন্ধ‎ভারতের উত্তরপ্রদেশে ছোটখাটো সড়ক দুর্ঘটনার জেরে মুসলিম যুবককে নির্মমভাবে মারধর ও হত্যা