
২৯ জুন ভারতে উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার লোনি এলাকায় মোহাম্মদ জায়েদ (২৫) নামে এক মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছে উগ্র হিন্দুরা। ঘটনার সূত্রপাত হয়, যখন জায়েদ ও তার দুই বন্ধু মিলে স্কুটারে মুস্তাফাবাদ থেকে বেহতা রোডের একটি সুইমিং পুলে যাচ্ছিল। যাওয়ার পথে একটি গাড়ির সাথে তাদের স্কুটারের সামান্য ধাক্কা লাগে।
এসময় গাড়ির হিন্দু মালিক রাহুল ও তার সঙ্গীরা ভুক্তভোগী জায়েদকে কয়েকবার চড়-থাপ্পর মারে, অতঃপর জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে তাদের অফিসে নিয়ে যায়। সেখানে জায়েদকে নির্মমভাবে মারধর করে।
অতঃপর জায়েদের বন্ধুরা অভিযুক্ত রাহুলের অফিসে পৌঁছলে, সেখানে জায়েদকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। ভুক্তভোগী জায়েদকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
জায়েদের বন্ধুরা জানায়, অভিযুক্তদের মধ্যে একজন তাকে বারবার লাথি মারছিল। মুখে পানি ছিটিয়ে দিয়েও জায়েদের আর জ্ঞান ফিরে আসেনি। অভিযুক্তরা জায়েদের বন্ধুদের হুমকি দিয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় রাহুল মাভি ওরফে পহলওয়ান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, এছাড়া মূল অভিযুক্তের অপর সঙ্গীরা পলাতক রয়েছে।
তথ্যসূত্র:
https://tinyurl.com/3mb4am56


