
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে ৭ কোটি ২০ লাখ আফগানি ব্যয়ে তিনটি নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার হাজারো মানুষ সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
হেলমান্দ প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে প্রদেশের বিভিন্ন এলাকায় তিনটি স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণকাজ চলমান রয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ২০ লাখ আফগানি।
কর্তৃপক্ষের মতে, স্বাস্থ্যকেন্দ্রগুলো চালু হলে স্থানীয় হাজারো বাসিন্দার জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
তথ্যসূত্র
Three Health Centers Worth 72 Million Afghanis Are Being Built in Helmand
https://tinyurl.com/578jjasc


