মালিতে ২৫শে এপ্রিলের পুনরাবৃত্তি: ৫টি ফ্রন্টে একযোগে সমন্বিত আক্রমণ চালাচ্ছে জেএনআইএম এবং এফএলএ এর প্রতিরোধ যোদ্ধারা

0
12

আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিন এবং আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ), ৪ জুলাই সকাল থেকে মালির আনেফিস, আগুয়েলহক, গাও, সেভারে, কোনা এবং কেনিয়েরোবা শহরগুলো লক্ষ্য করে একযোগে সমন্বিত সামরিক অপারেশন শুরু করেছেন।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাধীনতাকামী “এফএলএ” বিদ্রোহীরা যখন উত্তর মালিকে নাড়া দিচ্ছেন, তখন মধ্য ও দক্ষিণ মালিতে জান্তা বাহিনীকে ব্যস্ত রাখতে সামরিক অপারেশন জোরদার করেছে জেএনআইএম মুজাহিদরা। এই অপারেশন ২৫শে এপ্রিল সমগ্র দেশ জুড়ে শুরু হওয়া দু’টি দলের সমন্বিত অভিযানের কথা স্বরণ করিয়ে দিচ্ছে।

শনিবার ৪ জুলাই দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর মালির কিদাল রাজ্যের অন্তর্গত আনেফিস শহরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) যোদ্ধারা। এসময় শহরটির প্রবেশ পথ এবং গুরুত্বপূর্ণ অবস্থানগুলিতে ভারী সাঁজোয়া যান নিয়ে টহল দিতে দেখা যাচ্ছে জেএনআইএম মুজাহিদদের। সেই সাথে উভয় দলের যোদ্ধারাই শহরের প্রাণকেন্দ্রে জান্তা ও রুশ বাহিনীর সর্বশেষ ঘাঁটির বিরুদ্ধে প্রবল আঘাত হানতে শক্তিবৃদ্ধি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এফএলএ ও জেএনআইএম মুজাহিদদের হাতে মালিয়ান সশস্ত্র বাহিনী জান্তার (ফামা) অসংখ্য বন্দীদের ভিডিও ছড়িয়ে পড়েছে।

শহরটিতে পরিচালিত এই অভিযানে জেএনআইএম এবং এফএলএ যোদ্ধাদের কাছে এপিসি সহ একাধিক ভারী সামরিক যান ব্যবহার করতে দেখা গেছে, যা গত ২৫শে এপ্রিলের সমন্বিত অভিযানের সময় রাশিয়ান বাহিনী থেকে উদ্ধার করা হয়েছিল।

এদিকে গাও শহরে, বিশেষ করে শহরের বিমানবন্দরের আশেপাশে লড়াই তীব্র আকার ধারণ করেছে। শহরটি এখনো জান্তার নিয়ন্ত্রণে থাকলেও জেএনআইএম মুজাহিদদের ভারী আক্রমণে ব্যাপক হাতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে জান্তা ও রাশিয়ান বাহিনী। সমন্বিত এই অভিযানের ফলে শহরটিতে রাশিয়ার একটি এসইউ-২৪ যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়েছে।

রাজধানী বামাকোর ৬০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেনিয়েরোবা শহর। এখানে ‘আফ্রিকান আলকাট্রাজ’ ডাকনামে পরিচিত একটি কারাগার লক্ষ্য করে ভারী আক্রমণ শুরু করেছেন জেএনআইএম মুজাহিদরা। কারাগারটিতে রাশিয়া ও জান্তা হাতে আড়াই হাজারেরও বেশি বন্দী রয়েছেন।

মধ্য মালির মোপ্তি রাজ্যের সেভারে শহর। জেএনআইএম মুজাহিদরা শহরের দক্ষিণে অবস্থিত জান্তা বাহিনীর সোফারা ব্যারাক লক্ষ্য করে ভারী আক্রমণ চালিয়েছেন। এতে বহু সংখ্যক জান্তা ও রাশিয়ান সৈন্য হতাহতের শিকার হয়েছে। পরে জান্তা এই অভিযানটি প্রতিহত করার দাবি করেছে।

একই রাজ্যের, সেভারে শহর থেকে ৬০ কিমি উত্তরে অবস্থিত কোনায় শহরেও সকালের দিকে তীব্র আক্রমণ চালাতে শুরু করেন মুজাহিদরা। এই অভিযানটি শহরের প্রবেশ পথ, বিভিন্ন সামরিক পোস্ট, ঘাঁটি এবং জান্তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে।

আগেলহোক শহর, জেএনআইএম মুজাহিদিন এবং এফএলএ যোদ্ধারা এলাকাটিতে দিনভর ভারী বোমাবর্ষণ করে যাচ্ছেন। শহরটিতে গত ৩ জুলাই জেএনআইএম ২টি অভিযান চালিয়েছে। মুজাহিদদের এক অভিযানেই অন্তত ৪ রাশিয়ান সৈন্য নিহত এবং আরও ২ রাশিয়ান সৈন্য আহত হয়েছে। অন্য অভিযানটিতেও আরও কতক সৈন্য হতাহতের শিকার হয়েছে।

উল্লেখ্য যে, পরিস্থিতি ২৫শে এপ্রিলের মতোই চলছে, যেখানে জান্তার সামরিক ঘাঁটিগুলো উৎখাত করার লক্ষ্যে উত্তর মালিতে যৌথভাবে মূল অভিযান চালাচ্ছে জেএনআইএম এবং এফএলএ যোদ্ধারা। একই সময়ে জান্তা ও রাশিয়ার মনোযোগ অন্যদিকে সরানোর জন্য জেএনআইএম মুজাহিদরা দেশের দক্ষিণ ও মধ্যভাগের বেশ কয়েকটি কৌশলগত শহর ও সামরিক অবস্থানে ভারী হামলা চালাচ্ছেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/3j7wynj7
– https://tinyurl.com/nha23jrs
– https://tinyurl.com/mrtbbz22
– https://tinyurl.com/43wmps7a
– https://tinyurl.com/2tudsb24
– https://tinyurl.com/2edhdem6
– https://tinyurl.com/2etytcdy
– https://tinyurl.com/yc6ptrsj
– https://tinyurl.com/2rvp3fe7
– https://tinyurl.com/kf8zxpdn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-আফগানিস্তান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা নিয়ে ইরানে উচ্চপর্যায়ের বৈঠক
পরবর্তী নিবন্ধউত্তরাখণ্ডে মুসলিম বাড়িতে কুরআন শেখানোর অভিযোগে প্রাইভেট শিক্ষককে হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা