বাংলাদেশ-আফগানিস্তান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা নিয়ে ইরানে উচ্চপর্যায়ের বৈঠক

0
288

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মত প্রকাশ করেছে।

ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। এ সময় মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিদ্যমান সুযোগগুলোকে কার্যকরভাবে কাজে লাগানো উচিত।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ উভয় দেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে এবং বিশেষভাবে আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে।


‎তথ্যসূত্র
1. Muttaqi meets Bangladeshi parliament speaker in Tehran to discuss trade ties
– https://tinyurl.com/yc59wepf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক বছরে কান্দাহার প্রদেশ থেকে আন্তর্জাতিক বাজারে ১ লাখ ৮২ হাজার টন ফল রপ্তানি
পরবর্তী নিবন্ধমালিতে ২৫শে এপ্রিলের পুনরাবৃত্তি: ৫টি ফ্রন্টে একযোগে সমন্বিত আক্রমণ চালাচ্ছে জেএনআইএম এবং এফএলএ এর প্রতিরোধ যোদ্ধারা