দেশে বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫৪, সাত জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার

0
4

দেশে অতিবর্ষণ, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে; দেশের সাত জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ, এই সাত জেলা বর্তমানে তীব্রভাবে বন্যা উপদ্রুত। সরকারি হিসাবে এসব জেলার মোট ৫৯টি উপজেলার ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

বন্যা ও ভূমি ধসে সবচেয়ে বেশি প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজারে। এ জেলায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৮ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। আহত হয়েছেন ২৪ জন এবং একজন এখনো নিখোঁজ।

অন্যান্য জেলার মধ্যে চট্টগ্রামে ১৩ জন, পার্বত্য জেলা বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।


তথ্যসূত্র:
১। বৃষ্টি ও বন্যা: মৃত্যু বেড়ে ৫৪, সাত জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার
– https://tinyurl.com/bdzcxbzt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধসহ ৩ দফা দাবি
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে টিটিপির উপস্থিতি নিয়ে পাকিস্তানের দাবি ‘নিজেদের তৈরি অজুহাত’: সশস্ত্র বাহিনীর প্রধান ক্বারী ফাসিহুদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ