
ইমারাতে ইসলামিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ক্বারী ফাসিহুদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ টিটিপির (তেহরিক-ই-তালিবান পাকিস্তান) সদস্যরা আফগানিস্তানে অবস্থান করছে—পাকিস্তানের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি এ অভিযোগকে পাকিস্তানের তৈরি একটি ‘অজুহাত’ বলে অভিহিত করেন।
টোলোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া ক্ষমতায় আসার বহু আগ থেকেই পাকিস্তানি বাহিনী কথিত ডুরান্ড রেখার ওপারের গ্রামগুলোতে বোমাবর্ষণ চালিয়ে আসছিল। এর ফলে বহু নিরীহ পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপত্তার জন্য আফগানিস্তানে আশ্রয় নিতে বাধ্য হয়।
ক্বারী ফাসিহুদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানে প্রবেশকারীরা কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য নয়; তারা পাকিস্তানের সামরিক অভিযানে বাস্তুচ্যুত হওয়া সাধারণ বেসামরিক মানুষ। অথচ পাকিস্তান তাদের টিটিপি যোদ্ধা হিসেবে উপস্থাপন করে নিজেদের অভিযোগের পক্ষে ভিত্তিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া কোনো অবস্থাতেই আফগান ভূখণ্ডকে টিটিপি বা অন্য কোনো গোষ্ঠীর মাধ্যমে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয় না। এ বিষয়ে ইমারাতে ইসলামিয়ার অবস্থান স্পষ্ট এবং অপরিবর্তিত।
তথ্যসূত্র
1. The Chief of Staff of the Islamic Emirate’s armed forces has rejected Pakistan’s claims
– https://tinyurl.com/2u3kjd77


