মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজ দুই মাদরাসাছাত্রী, ১৩ দিনেও মেলেনি সন্ধান

0
13

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদরাসা থেকে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর ১৩ দিন পার হলেও এখনো তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ। দীর্ঘ সময় ধরে সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে দুই পরিবারের।

দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, নিখোঁজ দুই শিক্ষার্থী সাটুরিয়া উপজেলার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদরাসার আবাসিক শাখায় থেকে পড়াশোনা করত। ১৩ দিন আগে তারা সাময়িক সময়ের জন্য বাইরে যাওয়ার কথা বলে মাদরাসা থেকে বের হয়। এরপর থেকে তারা আর মাদরাসা কিংবা নিজ নিজ বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনরা সাংবাদিকদের জানান, সন্তানরা কোথায় এবং কেমন আছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। গত ১৩ দিন ধরে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাদের। তারা প্রশাসনের প্রতি দ্রুত দুই শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীরা নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের পক্ষ থেকে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও তাদের অবস্থান শনাক্ত বা উদ্ধার করা সম্ভব না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশি তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

এদিকে, ১৩ দিন পরও দুই মাদ্রাসাছাত্রীর সন্ধান না মেলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। ঘটনার রহস্য দ্রুত উদ্ঘাটন এবং দুই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


তথ্যসূত্র:
১। ১৩ দিনেও মেলেনি সাটুরিয়ার নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীর সন্ধান
– https://tinyurl.com/2an56bta

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববাজারে বেড়েছে আফগান পণ্যের চাহিদা, তিন মাসে রপ্তানি ৪৫ মিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধদেশে ৬ মাসে শিশুসহ ৪০৪ নারী ধর্ষণের শিকার, ১৭ জনকে ধর্ষণের পর হত্যা