দেশে ৬ মাসে শিশুসহ ৪০৪ নারী ধর্ষণের শিকার, ১৭ জনকে ধর্ষণের পর হত্যা

0
5

দেশের নারী ও শিশুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। গত ছয় মাসে দেশে ৪০৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩৮ জন ভুক্তভোগী শিশু ও কিশোরী। এছাড়া, ধর্ষণের পর ১৭ জনকে হত্যা করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশ করা দেশের মানবাধিকার পরিস্থিতির অর্ধবার্ষিক প্রতিবেদনে (জানুয়ারি-জুন) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে ১ হাজার ৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন, যা আগের সালের একইসময়ে ছিল ১ হাজার ৪২ জন। অর্থাৎ, এক বছরে নির্যাতনের ঘটনা প্রায় ৫৬ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ছয় মাসে ৮৮ নারী ও শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। ৪৭৬ নারী ও শিশুকে যৌন নিপীড়ন করা হয়েছে।

এছাড়া, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় ১৯ নারী নিহত হয়েছেন, ৮ জন আহত হয়েছেন এবং ৩ নারী আত্মহত্যা করেছেন। পারিবারিক সহিংসতায় নিহত হয়েছেন ৩২০ নারী, আহত হয়েছেন ২১১ জন এবং আত্মহত্যা করেছেন ১৪৭ জন। এসিড সহিংসতায় আহত হয়েছেন ৪ জন নারী।

এইচআরএসএস জানায়, ছয় মাসে ১ হাজার ৭৭ শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ৩০৫ জন মারা গেছে। ৭৭২ শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৬৭৩, যার মধ্যে নিহত হয়েছিল ১৩২ জন।

প্রতিবেদনে বলা হয়, দেশের মূলধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ছয় মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর এসব তথ্য পাওয়া গেছে।

প্রসঙ্গত, পশ্চিমা শাসনব্যবস্থার অধীনে মুখে নারীর স্বাধীনতা ও নারী ক্ষমতায়নের কথা বললেও প্রকৃত বাস্তবতা দিন দিন উন্মোচিত হচ্ছে। এ ব্যবস্থায় নারীদের প্রকৃত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে ভোগবাদী সংস্কৃতিকে উৎসাহিত করেছে, যার ফলে নারীরা প্রতিটি ক্ষেত্রে শোষণ, সহিংসতা ও জুলুমের শিকার হচ্ছেন।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, ধর্ষণের শিকার ভুক্তভোগীরা বিচার কার্যক্রমের দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে যুগ যুগ পার করতে হয়। তবুও বিচার কার্যের শেষ দেখে যেতে পারেন না।


তথ্যসূত্র:
১। ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ, নির্যাতন বেড়েছে ৫৬ শতাংশ: এইচআরএসএস
– https://tinyurl.com/3cyc8kzh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজ দুই মাদরাসাছাত্রী, ১৩ দিনেও মেলেনি সন্ধান
পরবর্তী নিবন্ধভিডিও || তাজা ফল রপ্তানিতে নতুন সাফল্য; এক বছরে প্রায় ৩ লাখ টন ফল বিদেশে রপ্তানি করেছে আফগানিস্তান