ইমারাতে ইসলামিয়ার বালখ প্রদেশ থেকে মধ্য এশিয়ায় আফগান পণ্যের রপ্তানি বেড়েছে তিনগুণ

0
4

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশ থেকে মধ্য এশিয়ার দেশগুলোতে রপ্তানি গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বেড়েছে। বালখ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে, চলতি সৌরবর্ষের প্রথম প্রান্তিকে রপ্তানি ৬৭ মিলিয়ন ডলার ছাড়িয়েছে, গত বছর একই সময়ে এই রপ্তানি ছিল মাত্র ২১ মিলিয়ন ডলার।

বালখ চেম্বারের নির্বাহী পরিচালক আহমদ শাকিব আকবরী বলেছেন, এই বিশাল প্রবৃদ্ধির পেছনে প্রধান কারণ হলো আঞ্চলিক দেশগুলোর সাথে বাণিজ্য সহজীকরণ এবং স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি। চেম্বারের ডেপুটি হেড হারুন রশিদ কাজী উল্লেখ করেছেন, ইরান, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, তুরস্ক ও ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তিগুলো এই সাফল্যের মূল চালিকাশক্তি।

এদিকে উজবেকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটি আফগানিস্তান থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য আমদানি করেছে। বালখ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের তথ্য অনুযায়ী, বালখ করিডোর ব্যবহার করে এ উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি সম্পন্ন হয়েছে।

রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে আফগান কার্পেট, গালিচা, পশম, তাজা ফল এবং বিভিন্ন ধরনের শুকনো ফল। এসব পণ্যের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধির ফলে মধ্য এশিয়ার বাজারে আফগান রপ্তানির ধারা আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সাথে সীমান্ত উত্তেজনার মধ্য দিয়ে মধ্য এশিয়ার সাথে এই বাণিজ্য করিডোর আফগানিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে আবির্ভূত হয়েছে। করিডোরটির সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ চলমান রয়েছে, যা ভবিষ্যতে দেশটির রপ্তানি আয় ও বাণিজ্য সম্ভাবনা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।


‎তথ্যসূত্র
1. Afghanistan’s exports to Central Asian nations via the Balkh corridor have tripled
– https://tinyurl.com/3cwe3vn4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেটের বিশ্বনাথে যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করল অটোরিকশা চালক ও তার সহযোগী কয়েকজন, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধ‘চিকেনস নেক’ নিয়ে ভারতের উদ্বেগ, শিলিগুড়ি সফরে যাচ্ছে অমিতশাহ