ইসরায়েলে ভোটের আগে ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল, এক সপ্তাহে শহীদ ৫৭ ফিলিস্তিনি

0
10

ইসরায়েলে পার্লামেন্ট ভেঙে দিয়ে আসন্ন ২৭ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণের পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সামরিক আগ্রাসন জোরালো করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে যে গত ১৩ থেকে ২০ জুলাইয়ের মধ্যে বর্বর ইসরায়েলি হামলায় ছয় শিশু ও আট নারীসহ অন্তত ৫৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন, যুদ্ধাপরাধ এবং সম্ভাব্য নৃশংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার আগেই ইসরায়েলি মন্ত্রীরা দ্রুত বিভিন্ন আইন পাসের উদ্যোগ নেয় এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জমি দখল ও ঘরবাড়ি ভাঙার নির্দেশ জারি করে। একই সময়ে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। নির্বাচন অনুষ্ঠানের আগের কয়েক মাসে ফিলিস্তিনিদের ওপর এই দখলদারিত্ব ও সহিংসতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


তথ্যসূত্র
1. Palestine weekly: Ahead of elections, Israel doubles down on attacks
– https://tinyurl.com/4schf6ed

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ২টি সন্ত্রাসী সেনা ঘাঁটিতে শক্তিশালী আক্রমণ চালিয়েছেন আইএমপি মুজাহিদরা, হতাহত অন্তত অর্ধডজন শত্রু সেনা
পরবর্তী নিবন্ধহবিগঞ্জের নবীগঞ্জে কাবিটা-টিআর প্রকল্পে চলছে ব্যাপক দুর্নীতি