
আফগানিস্তানে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতকে কেন্দ্র করে একটি বিশেষায়িত আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। রাজধানী কাবুলে অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীর মাধ্যমে দেশের প্রযুক্তিগত অগ্রগতি, বিভিন্ন খাতের অর্জন এবং আধুনিক প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরা হবে।
আফগানিস্তান ইন্টারন্যাশনাল এক্সিবিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাবির লতিফি হাফিযাহুল্লাহ জানিয়েছেন, পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী আগামী ৪ আগস্ট, মঙ্গলবার থেকে ৮ আগস্ট, শনিবার পর্যন্ত কাবুলে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো দেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরা, প্রযুক্তি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন খাতের অর্জন প্রদর্শন করা।
তিনি আরও জানান, আফগানিস্তান আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে ভারত, রাশিয়াসহ বিভিন্ন অংশীদার দেশের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এই প্রদর্শনীর মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
তথ্যসূত্র
1. Kabul to Host First-Ever IT and Communications Exhibition
– https://tinyurl.com/5fmkjer7


