
কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব বেপারী নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি-৩০। গত শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক সজিব বেপারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসিন্দা। সে ৮ এপিবিএনে কর্মরত রয়েছে।
বিজিবি সূত্রে দৈনিক আমার দেশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ এপিবিএনের কনস্টেবল সজিব বেপারীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ জানায়, ‘সজিব গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করে। কীভাবে সে মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তথ্যসূত্র:
১। রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
– https://tinyurl.com/mryfk46f


