
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই বাংলাদেশিকে খুন করার রেশ কাটতে না কাটতেই এবার লালমনিরহাট সীমান্তে আরেক বাংলাদেশিকে খুন করলো সন্ত্রাসী বিএসএফ। নিহত ব্যক্তির নাম মো. খাদেমুল (২৫)। তিনি উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে দৈনিক আমার দেশ জানায়, সীমান্ত পিলার ৯০৫/৬-এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশী চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে অতর্কিত ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছে।
তথ্যসূত্র:
১। লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
– https://tinyurl.com/2kd28acc


