TAPI প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ এর পাশাপাশি তরল ও কৃত্রিম গ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
1

আফগানিস্তানের জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা ও স্বনির্ভরতা জোরদারে বড় ধরণের উদ্যেগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (TAPI) গ্যাস পাইপলাইন প্রকল্পের আফগানিস্তান অংশের নির্মাণকাজ ৫৫ কিলোমিটার অগ্রসর হয়েছে এবং আরও ১২৫ কিলোমিটার জমিতে ভিত্তি প্রস্তুত করা হয়েছে।

খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান হাফিযাহুল্লাহ জানিয়েছেন, গ্যাস পরিবহনের পাশাপাশি TAPI প্রকল্পের গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, তরল গ্যাস এবং কৃত্রিম গ্যাস উৎপাদনের পরিকল্পনাও এগিয়ে চলছে। তিনি জানান, পাইপলাইন সম্প্রসারণের জন্য ১২৫ কিলোমিটার রুট প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া পাইপলাইন পরিবহনের জন্য ১০৭ কিলোমিটার সড়ক প্রস্তুত করা হয়েছে এবং নতুন পাইপলাইন নির্মাণস্থলে পৌঁছেছে। TAPI প্রকল্পের আওতায় আজিজি গ্রুপ বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

হেরাত প্রদেশে পাইপলাইন সম্প্রসারণের কাজ এ বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলেও আশা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, TAPI গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে দেশের জ্বালানি ঘাটতি কমবে, শিল্পকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।


তথ্যসূত্র
1. TAPI Project Advances; Efforts to Produce Electricity in Afghanistan
– https://tinyurl.com/8crbspk2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাজার-ই-শরীফে ৫৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া