আসামে গরু চোর সন্দেহে আরও ২ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা

0
2

ভারতে আসামের শোনিতপুর জেলায় ২ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। নিহত মুসলিমদের ওপর গরু চুরির অপবাদ দেওয়া হয়েছিল।

২২ মে শুক্রবার ভোরে অরুণাচল প্রদেশ সীমান্তের নিকটে এই ঘটনা ঘটে। এই হামলায় তৃতীয় একজন ব্যক্তিও আহত হয়েছে, সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হিন্দুত্ববাদী পুলিশের দাবি, নিহত মুসলিমরা আসামের মরিগাঁও জেলার বাসিন্দা। তারা একটি মিনি ট্রাকে ৩টি গরু বহন করে নিয়ে যাচ্ছিল। উগ্র হিন্দুত্ববাদী জনতা তাদেরকে আটক করে, তাদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে মারধর করে। ফলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়।

গণপিটুনিতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ ,তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য যে, গরু চোর অপবাদ দিয়ে মুসলিমদের নিপীড়ন ও হত্যা হিন্দুত্ববাদী ভারতে একটি কাঠামোগত কর্মকাণ্ডে পরিণত হয়েছে, সাম্প্রতিক সময়ে এর প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mtyr2tr3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ২২ মে দিল্লির পিতামপুরায় একটি মাদ্রাসার প্রাচীর ভেঙে দেয় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী
পরবর্তী নিবন্ধপবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর শুভেচ্ছা বার্তা