
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ৮ জুন, রবিবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকা, গাজা সিটি ও দেইর আল-বালাহে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েল হত্যা, গ্রেপ্তার, অবরোধ এবং খাদ্য সংকট সৃষ্টসহ প্রায় অন্তত তিন হাজারটি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৯৪৭ জন ফিলিস্তিনি শহীদ এবং ২ হাজার ৯০০ জনের বেশি আহত হয়েছেন। একই সময়ে হামাসের হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
এদিকে গাজায় চলমান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭২ হাজার ৯৭১ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
তথ্যসূত্র
1. Israel kills 13 in Gaza as Egypt hosts renewed ‘ceasefire’ talks
– https://tinyurl.com/23hscx63


