
পাকিস্তান শাসিত কাশ্মীরের রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে ১১ জুন, বৃহস্পতিবার হাজার হাজার নিরস্ত্র বিক্ষোভকারীর ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অন্তত ৩৭ জন।
পাকিস্তানের দমননীতির বিরুদ্ধে বৃহস্পতিবার পাকিস্তান শাসিত কাশ্মীরের রাওয়ালকোটের ইদগাহ ময়দানে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সেখানে অন্তত ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষ জড়ো হয়ে পাকিস্তানের দমননীতি ও উক্ত অঞ্চলে চলমান নিপীড়নমূলক শাসনব্যবস্থার বিরুদ্ধে স্লোগান দেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন আটা, চাল, বিদ্যুৎসহ মৌলিক সুবিধার মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেন।
প্রাথমিক ভাবে সমাবেশ শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছিল। কিন্তু পাকিস্তানি সন্ত্রাসী সেনাবাহিনী ও রেঞ্জার্স বাহিনী কোনও রকম সতর্কবার্তা ছাড়াই নিরস্ত্র জনতার উপরে একে-৪৭ রাইফেল থেকে নির্বিচারে গুলি চালানো শুরু করে। এর ফলে ঘটনাস্থলেই ১৬ জন নিরীহ নাগরিক প্রাণ হারান এবং অন্তত ৩৭ জন গুরুতর আহত হন।
এর মাত্র দুই দিন আগে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩০ জন নিহত এবং আরও ২০০ জন আহত হন। ফলে দুই দিনে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।
তথ্যসূত্র
1. Deadly protests in Pakistan-administered Kashmir: What’s going on?
– https://tinyurl.com/yc69bnfm
2. Pakistan: “Terrorism” designation of protest movement marks dangerous escalation in Jammu and Kashmir crackdown
– https://tinyurl.com/2s3e73br
3. 2 Days After 30 Deaths, 16 Killed As Forces Open Fire On Protesters In PoK
– https://tinyurl.com/rs2rbsmz


